1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৩১ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, প্রস্তুতি শুরু ইসির একসঙ্গে ১৭২ উপসচিবের পদোন্নতি, হলেন যুগ্ম সচিব গ্রীনহাউজে গাঁজা চাষ, পিতা-পুত্র ভারতে পালিয়েছে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্র-তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কে নতুন আশার বার্তা সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে বাধা দিল বিজিবি বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার মা-ছেলে নিহত, আহত ৩ লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাবেক নেতা আক্তার হোসেন মিলনের জামায়াতে যোগদান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪ বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেছে ফ্যাশন ট্রেন্ড, জনপ্রিয়তার শীর্ষে ফুটবল জার্সি

বিশ্বকাপ ঘিরে সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ ও উচ্চ শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম হাইকোর্টে এ রিট দায়ের করেন।

রিটে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জনসমক্ষে বড় পর্দায় খেলা প্রদর্শন, বিজয় উদযাপনের সময় আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর উচ্চ শব্দ ও আতশবাজি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া গভীর রাতে আতশবাজি ও উচ্চ শব্দে উদযাপনের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব বিষয় বিবেচনায় এনে জনস্বার্থে রিটটি করা হয়েছে।

রিটে বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির বিষয়ে প্রকাশিত একটি সংবাদও সংযুক্ত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বিশ্বকাপের সমর্থনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত এবং অনেকে আহত হয়েছেন।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয় হলেও তা মেনে নেওয়ার মানসিকতার ঘাটতি থেকেই অনেক সময় সহিংসতার সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিশ্বকাপকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই জনস্বার্থে এ রিট আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page