1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান, সংসদে সংশোধনী বিল পাস কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে দোহা যাচ্ছেন স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা টাইফুন বাভির তাণ্ডবে চীনে ভয়াবহ বন্যা, মৃত্যু ৩৯; নিরাপদ স্থানে সরানো হয়েছে হাজারো মানুষ হোয়াটসঅ্যাপে আসছে জন্মদিনের স্বয়ংক্রিয় রিমাইন্ডার ফিচার বৃষ্টিতে সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি, দ্রুত সংস্কারের আশ্বাস চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, চাঁদা দাবির পর ৩৫ লাখ টাকা লুটের দাবি ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩২৭ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ভারী বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

বরিশাল এর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।

বিএনপির মিডিয়া সেল প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলা ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভা।

দিনের শুরুতে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরপর বরিশাল নগরীর বেলস পার্কে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল সফর করবেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

এটি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page