1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাজারহাটে ট্রাক উল্টে রেললাইন বিচ্যুত, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় রেললাইন স্থানচ্যুত হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন কুড়িগ্রাম–তিস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি উল্টে রেললাইনের ওপর পড়ে গেলে রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সকালেই কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি এবং তিস্তা রেলস্টেশন থেকেই ঢাকার উদ্দেশে ফিরে যায়।

এ ঘটনায় ঢাকাগামী ও কুড়িগ্রামগামী যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দেয়। অনেক যাত্রী কুড়িগ্রাম স্টেশনে এসে ট্রেন না পেয়ে বিকল্প যানবাহনে তিস্তা স্টেশনের দিকে রওনা হন। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন এবং অতিরিক্ত ভাড়াও গুনতে হয়।

এক যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, সকালে স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের দিকে যেতে হয়। শত শত যাত্রী এভাবে ভোগান্তিতে পড়েছেন।

কুড়িগ্রাম রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কনিকা আক্তার জানান, বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে যায়। ট্রাক সরিয়ে রেলপথ পুনরায় চলাচল উপযোগী করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "রাজারহাটে ট্রাক উল্টে রেললাইন বিচ্যুত, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ"

  1. you might have a great blog right here! would you like to make some invite posts on my blog?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page