
রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র্যাব।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিস্তারিত তথ্য তুলে ধরবেন।