ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
বর্তমানে জাহের আলভী নেপালে নাটকের শুটিংয়ে অবস্থান করছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন,
“আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি শুটিংয়ে নেপালে ছিলাম। খবরটি পাওয়ার পর থেকে কথা বলার অবস্থায় নেই। আমাদের সন্তান এবং আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল, আমি বুঝতে পারছি না।”
তিনি আরও লিখেছেন,
“শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে কিছু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি। ততক্ষণ আমাদের শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই ইকরার জন্য দোয়া করবেন।”
ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বেড়েছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই এই মৃত্যু সংবাদকে অবিশ্বাস্য ও অনাকাঙ্ক্ষিত হিসেবে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, জাহের আলভী ও ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়