1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

চট্টগ্রামে রেললাইন তলিয়ে যাওয়ায় আটকে ‘পর্যটক এক্সপ্রেস’, ভোগান্তিতে প্রায় হাজার যাত্রী

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রীসহ আটকে পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের ষোলশহর ও জানালীহাট স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনটি থেমে যায়। বিকেল সোয়া ৩টা পর্যন্ত ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করতে পারেনি। এতে প্রায় এক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জানালীহাটের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইনের ওপর বিপুল পরিমাণ পানি দেখতে পান চালক। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনটিকে কিছুটা পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে নিরাপদ স্থানে রাখা হয়।

জানালীহাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, সকালে একই পথে চলাচলকারী কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ওই এলাকা স্বাভাবিকভাবেই অতিক্রম করেছিল। তবে এরপর টানা ভারী বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গিয়ে লাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ফিরতি প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুম।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকা, প্রধান সড়ক এবং রেললাইনে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তবে রেল কর্মকর্তারা জানিয়েছেন, রেললাইনের পানি কখন পুরোপুরি নেমে যাবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page