1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শুটিংয়ে দুর্ঘটনা, টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাটি ঘটে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ের সময়।

পরিচালক শুভাশিস মণ্ডল জানান, একটি দৃশ্য ধারণের সময় সহ-অভিনেত্রী শ্বেতা-কে সঙ্গে নিয়ে অল্প পানিতে অভিনয় করছিলেন রাহুল। একপর্যায়ে তারা ধীরে ধীরে গভীর পানির দিকে এগিয়ে গেলে রাহুল ভারসাম্য হারান। ইউনিটের সদস্যরা তাকে সতর্ক করলেও ততক্ষণে পানির উচ্চতা বেড়ে যায় এবং তিনি ডুবে যেতে থাকেন।

ইউনিটের সদস্যরা দ্রুত উদ্ধার করে তাকে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে তার জ্ঞান থাকলেও পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পানি শরীরে ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

রাহুল বন্দ্যোপাধ্যায় দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে সক্রিয় ছিলেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্মে তার সফল উপস্থিতি ছিল। তিনি প্রায় ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন।

বড়পর্দায় তার অভিষেক ঘটে চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান।

তার আকস্মিক মৃত্যুতে টালিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!