1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার, শুনানি শেষ আপিল বিভাগে

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।

শুনানিতে আপিলকারী পক্ষের আইনজীবী ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনী ছিল ‘প্রতারণামূলক’ এবং এটি সম্পূর্ণভাবে বাতিল করা উচিত।

অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, পুরো সংশোধনী বাতিল করলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। তাই তাদের পক্ষ থেকে সংশোধনীর আংশিক বাতিলের আবেদন জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা কয়েকদিন শুনানি শেষে বিষয়টি মুলতবি রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে সেগুলো বাতিল করেন। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হলেও কিছু সাংবিধানিক জটিলতা রয়ে যায়। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page