1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ত্রিশালে কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে আবারও মসজিদের এক ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তি হলেন স্থানীয় বালুর বাজার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম খোকা। তার বাড়ি মোক্ষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামে।

মোক্ষপুর ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, ইমাম সাইফুল ইসলাম খোকা মসজিদেই থাকতেন। শিশুটির বাড়ি মসজিদের পাশেই। দুপুর ১২টার দিকে তিনি শিশুটিকে ডেকে মসজিদের ভেতরে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে মসজিদের ফাঁক দিয়ে উঁকি দিয়ে শিশুটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। পরে বাজারের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত ইমামকে আটক করে এবং জুতার মালা পরিয়ে মারধর করে। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমাম সাইফুল ইসলাম খোকা দুপুরের দিকে মসজিদের পাশের বাড়ির ষষ্ঠ শ্রেণির এক কন্যাশিশুকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। তাকে আটক করা হয়েছে এবং ভিকটিমের বাবা বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ২০ ও ২২ জুন উপজেলার চিকনা মনোহর ও বালিপাড়ায় দুই মসজিদে দুই কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছিলেন দুই ইমাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page