1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রবাসী ভোটারদের পাঠানো ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্প ‘ওসিভি-এসডিআই’-এর টিম লিডার সালীম আহমাদ খান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।

একই সঙ্গে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ব্যালট গ্রহণ করেছেন, ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
সূত্র: বাসস

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!