1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সুষ্ঠু নির্বাচনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, খুলনা বিভাগের নির্বাচনি প্রস্তুতি সন্তোষজনক।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, অপতথ্য বা মিথ্যা সংবাদ নির্বাচন পরিবেশ বিঘ্নিত করতে পারে।

তিনি জানান, পূর্ববর্তী নির্বাচনগুলোতে সম্ভব না হওয়া তিনটি উদ্যোগ এবার সুষ্ঠু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো হলো—নির্বাচনে তথ্যপ্রযুক্তির ব্যবহার (বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন), আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ এবং এনটিএমসি প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’-এর ব্যবহার।

এই উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!