1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্তায় জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতির কথা জানতে পেরে তিনি সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়া বৈঠকে নির্বাচন ও গণভোটের নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং উভয় দেশের সামনে থাকা বিভিন্ন নিরাপত্তা-সংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!