1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় দুজনকে শনাক্ত, গ্রেপ্তার ১

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এবং সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে ফেলে যাওয়া ব্যাগ থেকে বোমা উদ্ধারের ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের মধ্যে মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’ এখনো পলাতক।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুরে আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালায় সিটিটিসি। অভিযানে বিপুল পরিমাণ কেমিক্যাল ও বিস্ফোরকসহ মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি বোমা উদ্ধার করা হয়। পরে ৩১ জুলাই সাভারের আশুলিয়ার একটি মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি আরেকটি বোমা উদ্ধার করে পুলিশ।

এসব ঘটনার সঙ্গে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কুমিল্লা ও কেরানীগঞ্জে সাম্প্রতিক বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিটিটিসি।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এবং পলাতক নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুনকে’ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page