1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসি-পুলিশ, বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন অভিযোগে একটি চারতলা ভবন ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর ভবনটি ঘিরে অবস্থান নেন সিটিটিসির সদস্যরা। নিরাপত্তার কারণে সাংবাদিকসহ সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অভিযান থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসছে।

তিনি আরও জানান, শ্যামপুর এলাকায় একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। অভিযান ও তল্লাশি শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page