1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত মামলার আসামিদের প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, সরকার বারবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় চিঠিপত্র পাঠাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে বাংলাদেশে বিচার হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাদের প্রত্যার্পণের বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দেবে।

তিনি বলেন, শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে বলে তিনি মনে করেন না। দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিভিন্ন পর্যায়ে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের ইতিহাসের জন্য এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুলাই মাসে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা দেখতে চান, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে, তাদের বিচার হচ্ছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রত্যার্পণ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব এগিয়ে নিতে চায়।

আত্মসমর্পণের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আইনগতভাবে সাজাপ্রাপ্ত একজন আসামির আত্মসমর্পণের সুযোগ থাকে না। তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page