1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া শোকজের যে জবাব আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়। তাদের দেওয়া তথ্যগুলো অস্পষ্ট এবং সন্তোষজনক নয়।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের বিভিন্ন কাঠামোগত ও প্রশাসনিক দুর্বলতার চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা ছিল না। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা অপ্রতুল ছিল এবং তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল ছিল। পরবর্তী সময়ে ওয়ার্ডের পরিবেশ ও তত্ত্বাবধানের ঘাটতির কারণে পরিস্থিতির অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আদালতে একটি রিট আবেদনও করা হয়েছে। সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page