1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

১০ আগস্ট খসড়া, ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে ইসি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা এবং ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ) নির্বাচন উপলক্ষে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটগ্রহণের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের বিধান রয়েছে।

এ লক্ষ্যে ১০ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রাপ্ত আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট এবং ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি ও নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।

এছাড়া তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি নির্বাচন কমিশনে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান স্থায়ী অবকাঠামো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপন সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব এড়িয়ে যেতে হবে এবং সে অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page