1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
পরিচয়পত্র ছাড়া হকারি নয়, নির্ধারিত এলাকার বাইরে ব্যবসাও বন্ধ: ডিএসসিসি প্রশাসক ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ, রেখে পালালেন দুই ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সেতু ভেঙে বিপত্তিতে এমপি আব্দুস সাত্তার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে মধ্যস্থতায় মামলা নিষ্পত্তির সুযোগ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে সাভারে আবারও প্রেসার কুকার থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো নিয়ে সংঘর্ষ, ঢামেকে চিকিৎসাধীন ১৪

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা প্রথমে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাতে তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতদের অভিযোগ, বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে এ কে এম চঞ্চল, ইফতেখার, শাহাদাত, সোহেল, সুমন ও আজিমসহ ৪০-৫০ জনের একটি দল ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে ঢাকা কলেজের ছাত্র মিল্লাত হোসেনের পক্ষের নেতাকর্মীরা হামলার খবর পেয়ে প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন একটি গলিতে গেলে সেখানে আবারও সংঘর্ষ বাধে। এতে এলাকায় ভাঙচুর, হামলা-পাল্টা হামলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান ও ইমরান হোসেন।

এ ছাড়া নিউমার্কেট এলাকার চঞ্চল গ্রুপের জাকির, সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিবও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, চিকিৎসকদের তথ্য অনুযায়ী রাত ১১টা পর্যন্ত সংঘর্ষে আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page