1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু শেখ হাসিনার ইস্যুতে আটকে গেল তারেক রহমানের ভারত সফর উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, ডিবির হাতে প্রতারক চক্রের মূলহোতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল ঢাকার আন্তঃস্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে থাকছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা গ্রেফতার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধনে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি কিশোরগঞ্জে তাঁর প্রথম সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সফরকালে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, এবারের জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য— ‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’

প্রধানমন্ত্রীর সফরসূচিতে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান ও সম্মানী প্রদানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page