1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ডেমরায় দুই হাতবোমাসহ জঙ্গি গ্রেপ্তার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি হাতবোমাসহ নব্য জেএমবির সন্দেহভাজন সদস্য জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের একজন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম নিঝুমবাগ এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় জুয়েলকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়। একই ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমা প্রস্তুতকারক নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া নয়জন জঙ্গির মধ্যে জুয়েল ভূঁইয়াও ছিলেন। পালানোর ছয় দিন পর, ২৫ জুলাই নরসিংদী জেলা পুলিশের হাতে তিনি পুনরায় গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরের দিকে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনা এবং পুলিশের ওপর হামলার তদন্তের সূত্র ধরে জুয়েলের অবস্থান শনাক্ত করা হয়। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।

ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, বোমারু মামুনের সহযোগী হিসেবে সন্দেহভাজন জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসি ও এটিইউ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জুয়েল ও আটক অপর যুবককে উদ্ধার করা আলামতসহ ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page