1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাকরির প্রলোভনে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ৩০ বাংলাদেশির ২০ জন নিহতের অভিযোগ দুর্গাপূজায় রাজধানীর ২৫৭ মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিম ১৬০ টাকায় টমেটো ২০০ শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদের ৫ দিন বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

একসঙ্গে চলব, সুন্দর সমাজ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বীরগঞ্জের সৈনিক ক্লাব হলরুমে সংগঠনটির আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাজেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ওয়ারেন্ট অফিসার রশিদুল ইসলাম

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নুর নবী নাসিম, রক্তায়ন ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল করিম বাদল, সদস্য আফ্রিদি হাসান, প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ওমর ফারুক এবং জাগরণ ব্লাড ব্যাংকের পরিচালক মো. নাঈম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক নাসিরুল ইসলাম নাসির।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page