1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

চট্টগ্রাম বিভাগ ছাড়া আজ নির্ধারিত সূচিতে এইচএসসি পরীক্ষা, স্থগিতের সিদ্ধান্ত নেই

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে বুধবার (১৫ জুলাই) নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত বা সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বুধবার সকাল ১০টা থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।

রুটিন অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম বোর্ডের আওতাধীন স্থগিত হওয়া পাঁচ জেলা ছাড়া) পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেন একদল এইচএসসি পরীক্ষার্থী। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলেও পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানান। এরপর থেকেই বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষা প্রশাসন।

এদিকে, পরীক্ষা স্থগিতের দাবির বিষয়ে রাত পর্যন্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page