1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

এ সময় সবচেয়ে বেশি ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৩ জন করে, বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে ১ জন করে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page