1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আওতায় নির্ধারিত বয়সী শিশুদের নিয়মিত টিকার সঙ্গে এই ভ্যাকসিনও দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইপিআই সূত্রে জানা গেছে, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এক ডোজ টিসিভি দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে। শিশুর বাম ঊরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে ০.৫ মিলিলিটার মাত্রার এক ডোজ টিকা প্রয়োগ করা হবে।

এ ছাড়া একই টিকাদান সেশনে এমআর-২ (হাম-রুবেলা) টিকার সঙ্গে টিসিভি একসঙ্গে দেওয়া যাবে বলে জানিয়েছে ইপিআই।

ডিজিটাল ট্র্যাকিং ও সচেতনতা কার্যক্রম

টিকাদান কার্যক্রম আরও কার্যকর করতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং VaxEPI অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন।

পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক, প্রচারণা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে কার্যকর নতুন টিকা সংযোজনের ধারাবাহিকতার অংশ হিসেবেই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page