1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মানি বাড়ানো হবে, ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আজ রাতেই ইরানে কঠোর সামরিক হামলা’ ব্যয় নিয়ন্ত্রণে সরকারি যানবাহন কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসার ৮ শিশুশিক্ষার্থীর মৃত্যু, উদ্ধার ১৩ পাকিস্তানে বাঘ-সিংহ পোষার প্রবণতা, কড়াকড়িতে সরকারের অভিযান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসার ওপর মাটি চাপা, নিহত অন্তত ৫ শিক্ষার্থী

ব্যয় নিয়ন্ত্রণে সরকারি যানবাহন কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা স্থগিত করেছে সরকার। একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশ সফর, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণও আপাতত বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় নতুন যানবাহন কেনা আপাতত বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন সরকারি প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগের পূর্বানুমোদন সাপেক্ষে যানবাহন কেনা যাবে।

এতে আরও বলা হয়েছে, উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি এবং স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধাও আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী, এই নির্দেশনা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি খাতের করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page