1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শ্রমজীবী মানুষের গল্পে ঢাকাই সিনেমা: সংগ্রাম, প্রেম ও প্রতিবাদের নানা রূপ

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শ্রমজীবী মানুষের জীবন, সংগ্রাম ও স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। ঢাকাই চলচ্চিত্রে কখনো সরাসরি, আবার কখনো প্রতীকের মাধ্যমে উঠে এসেছে শ্রমিকদের বঞ্চনা, শোষণ, ভালোবাসা ও প্রতিরোধের গল্প।

চা শ্রমিকদের জীবনসংগ্রাম, বঞ্চনা ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয় ছায়াবৃক্ষ। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অভিনয় করেছেন অপু বিশ্বাসনীরব। পাশাপাশি আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবাসহ অনেকে।

একই নির্মাতা অপু বিশ্বাসের প্রযোজনায় তুলে ধরেছেন বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও শ্রমিকদের জীবন। লাল শাড়ি নামের এই সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক

নারী পোশাক শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে রুবাইয়াত হোসেন নির্মাণ করেন শিমু–মেড ইন বাংলাদেশ (২০১৯)। বাস্তব চরিত্রের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শতাব্দী ওয়াদুদ ও শাহানা গোস্বামী

২০১২ সালের তাজরীন অগ্নিকাণ্ড ও ২০১৩ সালের রানা প্লাজা ধস–এর প্রেক্ষাপটে নির্মিত হয় রানা প্লাজা সিনেমা। নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেন সাইমন সাদিক ও পরীমণি। তবে আইনি জটিলতায় সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

পোশাক শ্রমিকদের জীবন নিয়ে আরও কিছু কাজের মধ্যে রয়েছে গার্মেন্ট কন্যা, যা নির্মাণ করেন জি সরকার। এছাড়া গার্মেন্ট শ্রমিক জিন্দাবাদ (২০১৯) নির্মাণ করেন মুস্তাফিজুর রহমান বাবু, যার কাহিনি ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াত

প্রবাসী শ্রমিকদের জীবনসংগ্রাম উঠে এসেছে অজ্ঞাতনামা (২০১৬) সিনেমায়। এটি পরিচালনা করেন তৌকীর আহমেদ। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, নিপুণশহিদুজ্জামান সেলিম

পাথরশ্রমিক নারীর জীবন নিয়ে ২০১৭ সালে মুক্তি পায় ছিটকিনি, যা পরিচালনা করেন সাজিদুল আওয়াল। এতে অভিনয় করেছেন রুনা খানসহ আরও অনেকে।

২০২২ সালের আলোচিত চলচ্চিত্র হাওয়া-তে গভীর সমুদ্রে আটকে পড়া মৎস্যশ্রমিকদের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীনাজিফা তুষি

ধানকাটা শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে দাওয়াল, যা পরিচালনা করেছেন পিকলু চৌধুরী। যদিও সরকারি অনুদান পেলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

এছাড়া জীবন থেকে নেয়া, ভাত দে, পদ্মা নদীর মাঝি, বিক্ষোভ, বিদ্রোহ চারদিকেসহ আরও অনেক চলচ্চিত্রে কখনো সরাসরি, কখনো প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয়েছে শ্রমজীবী মানুষের জীবন, সংগ্রাম ও শোষণের চিত্র।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!