1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬’ অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদিত নতুন বেতনস্কেল

গ্রেড বেতন
১ম গ্রেড ১,৫৬,০০০ টাকা (নির্ধারিত)
২য় গ্রেড ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা
৩য় গ্রেড ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা
৪র্থ গ্রেড ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা
৫ম গ্রেড ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা
৬ষ্ঠ গ্রেড ৭১,০০০–১,৩৪,০০০ টাকা
৭ম গ্রেড ৫৮,০০০–১,২৬,৯০০ টাকা
৮ম গ্রেড ৪৬,০০০–১,১০,৯০০ টাকা
৯ম গ্রেড ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
১০ম গ্রেড ৩২,০০০–৭৭,৩০০ টাকা
১১তম গ্রেড ২৫,০০০–৬০,৫০০ টাকা
১২তম গ্রেড ২৪,৩০০–৫৮,৭০০ টাকা
১৩তম গ্রেড ২৪,০০০–৫৮,০০০ টাকা
১৪তম গ্রেড ২৩,৫০০–৫৬,৪০০ টাকা
১৫তম গ্রেড ২২,৮০০–৫৫,২০০ টাকা
১৬তম গ্রেড ২১,৯০০–৫২,৯০০ টাকা
১৭তম গ্রেড ২১,৫০০–৫১,৯০০ টাকা
১৮তম গ্রেড ২১,০০০–৫০,৯০০ টাকা
১৯তম গ্রেড ২০,৫০০–৪৯,৬০০ টাকা
২০তম গ্রেড ২০,০০০–৪৪,০১০ টাকা

তিন ধাপে বাস্তবায়ন

নতুন পে-স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে নতুন মূল বেতন একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতনের অংশ তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। এরপর নতুন কাঠামোর আওতায় বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

ফলে নতুন পে-স্কেলের সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধাপে ধাপে পাবেন। গেজেট বা প্রজ্ঞাপন জারির পর বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page