1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেছে ফ্যাশন ট্রেন্ড, জনপ্রিয়তার শীর্ষে ফুটবল জার্সি

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। খেলার উত্তেজনার পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও দেখা দিয়েছে নতুন প্রবণতা। একসময় ফুটবল জার্সি শুধুই ম্যাচ দেখার পোশাক হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি তরুণদের দৈনন্দিন ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

বিশ্বজুড়ে স্পোর্টস-অনুপ্রাণিত ফ্যাশনের জনপ্রিয়তা কয়েক বছর ধরেই বাড়ছে। রিহানা, হেইলি বিবার ও দুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকারা ফুটবল জার্সিকে দৈনন্দিন স্টাইলের অংশ করে তোলায় এর চাহিদা আরও বেড়েছে।

গত কয়েক বছরে ব্যালেন্সিয়াগা, ডিওর, স্টেলা ম্যাককার্টনির মতো বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড এবং অ্যাডিডাসের মতো স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠান বিভিন্ন ফুটবল ক্লাবের সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণের জার্সি বাজারে এনেছে। এমনকি বড় বড় ফুটবল ক্লাবগুলো এখন জার্সি ডিজাইনের জন্য আলাদা ক্রিয়েটিভ ডিরেক্টরও নিয়োগ করছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে বিশ্বব্যাপী ফুটবল জার্সির বিক্রি প্রায় পাঁচ গুণ বেড়েছে। বর্তমানে এটি শুধু সমর্থনের প্রতীক নয়, বরং স্টাইল ও ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে।

কেন জনপ্রিয় হচ্ছে ফুটবল জার্সি?

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, ফুটবল জার্সির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বহুমুখী ব্যবহার। অফিস, বিশ্ববিদ্যালয়, ভ্রমণ কিংবা বন্ধুদের আড্ডা—সব জায়গাতেই এটি সহজেই মানিয়ে যায়। আধুনিক কাট, রঙের বৈচিত্র্য এবং আরামদায়ক কাপড়ের কারণে জার্সি এখন ক্যাজুয়াল ফ্যাশনের অন্যতম জনপ্রিয় পোশাক।

ফুটবল জার্সি স্টাইল করার কয়েকটি উপায়

১. স্কার্টের সঙ্গে স্টাইলিশ লুক
গাঢ় রঙের জার্সির সঙ্গে রাফল বা কুচি দেওয়া স্কার্ট পরলে আকর্ষণীয় লুক পাওয়া যায়। চাইলে ভেতরে ফুল স্লিভ টপ এবং পায়ে কাউবয় বুট যোগ করে ওয়েস্টার্ন স্টাইল তৈরি করা যেতে পারে।

২. অফিস লুক
আর্জেন্টিনা বা ফ্রান্সের জার্সির সঙ্গে হালকা রঙের মিডি স্কার্ট, পেন্সিল হিল, স্টেটমেন্ট জুয়েলারি ও একটি স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ ব্যবহার করলে অফিস উপযোগী স্মার্ট লুক তৈরি হয়।

৩. ক্যাজুয়াল স্ট্রিট স্টাইল
প্রিয় দলের জার্সির সঙ্গে ওয়াইড-লেগ জিন্স, সাদা স্নিকার্স এবং মাথায় বা চুলে একটি স্কার্ফ ব্যবহার করলে সহজেই ট্রেন্ডি স্ট্রিট স্টাইল পাওয়া যায়। এছাড়া প্লিটেড বা টেনিস স্কার্টের সঙ্গেও জার্সি মানিয়ে যায়।

ফ্যাশন বিশেষজ্ঞদের পরামর্শ, জার্সির রঙের সঙ্গে অন্যান্য পোশাক ও অ্যাকসেসরিজের সামঞ্জস্য বজায় রাখলে পুরো লুক আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

বিশ্বকাপ শেষ হলেও ফুটবল জার্সির এই ফ্যাশন ট্রেন্ড খুব দ্রুত বিদায় নিচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বরং খেলার আবেগের সঙ্গে স্টাইলের মিশেলে এটি এখন বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্যাশন আইটেমে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page