1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

জুলাই সনদের বাস্তবায়নে সরকার দায়বদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে একটি বিশেষ দেশকে সুবিধা দিতে দেশের স্বাস্থ্য খাতকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এছাড়া গত দেড় দশকে বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকা অপচয় ও অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তার জন্য নির্ধারিত সাতটি তারকাচিহ্নিত প্রশ্নের মধ্যে তিনি নির্ধারিত ৩০ মিনিটে তিনটি প্রশ্নের উত্তর দেন। এ সময় সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page