
নীলফামারীর ডিমলায় ধর্মীও পরিচয় গোপন করে দশম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রী আপন (২২) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আপন ডিমলা থানাধীন বাবুরহাট গ্রামের মনোরঞ্জনের ছেলে এবং পেশায় একজন মাইক্রোবাস চালক।
ভুক্তভোগী ঐ কিশোরী স্থানীয় ডিমলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার সময় অভিযুক্ত আপনের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ এপ্রিল, ২০২৫ তারিখ সন্ধ্যার দিকে অভিযুক্ত আপন ঐ স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে তার মাইক্রোবাসের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এরপরে আপন একাধিকবার বিয়ের প্রলোভন দিয়ে ঐ স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। গত ০৩ মার্চ, ২০২৬ তারিখ ক্লিনিকে ডাক্তারি পরীক্ষা করে ভুক্তভোগী নয় মাসের গর্ভবতী বলে জানতে পারে। পরে ঐ স্কুলছাত্রীর পরিবার অভিযুক্ত আপনের সাথে যোগাযোগ করলে আপন নিজেকে হিন্দু ধর্মাবলম্বী বলে জানায় এবং ভিকটিমের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। এই ঘটনায় গত ১৪ মার্চ, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ কিশোরীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৭)।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-২,নীলফামারী এবং এসআরবি-৩, সিপিসি-১, শাহজাহানপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার ডিমলা থানাধীন সর্দারহাট গ্রামে আসামির নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার ডিমলা থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শ্রী আপন (২২) কে গ্রেফতার করে।