1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় স্কুল ভ্যান দুমড়ে-মুচড়ে নিহত ৩, আহত কয়েক শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একটি স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল ভ্যান রেললাইন পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল।

ভ্যানটি রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রেললাইনের ওপর ছিটকে পড়ে।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগে একটি আপ-লাইনের ট্রেন যাওয়ার সময় রেলক্রসিংয়ের গেট বন্ধ রাখা হয়েছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেটম্যান গেট খুলে দেন। কিন্তু পাশের লাইনে আরেকটি ট্রেন আসলেও গেট পুনরায় বন্ধ করা হয়নি। এ গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেন।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্কুল ভ্যানটি রেললাইন পার হওয়ার সময় লোকাল ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়।

ঘটনার পর গেটম্যানের দায়িত্বে অবহেলার অভিযোগসহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page