1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে প্রেমের প্রলোভনে ফাঁদে ফেলে যুবকদের আটকে রেখে মারধর ও টাকা আদায়ের অভিযোগে সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন টঙ্গীর মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্য প্রেমের প্রলোভনে ডেকে নেয়। সেখানে পৌঁছালে তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে টাকা দাবি করা হয়।

পরে ভুক্তভোগীদের কাছ থেকে ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর টঙ্গী পশ্চিম থানায় মামলা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র, যারা দীর্ঘদিন ধরে একই ধরনের হানি ট্র্যাপ কার্যক্রম চালিয়ে আসছিল।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফ হোসেন বলেন, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

One thought on "টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেপ্তার"

  1. You can definitely see your expertise in the work you write. The arena hopes for even more passionate writers such as you who aren’t afraid to mention how they believe. All the time go after your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page