1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

চমৎকার আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রফিকুল ইসলাম রফিক, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের এই জেলায় এটিই তাঁর প্রথম সফর এবং অভিজ্ঞতাটি দারুণ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে জাদুঘরটি ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন দেখে তিনি মুগ্ধ হন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেখা এবং দেশের নতুন নতুন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা তাঁর জন্য অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে এসে স্থানীয় মানুষের আতিথেয়তা উপভোগ করেছেন। বাংলাদেশের এই অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর এবং পুরো অভিজ্ঞতাই ছিল সত্যিই দারুণ।

পরিদর্শনকালে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের পরিচালক ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহিদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page