1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিজিটাল পরিচয় কতটা নিরাপদ, বাড়ছে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দিল্লিতে ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ আফগানিস্তানের বিপক্ষে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ, বড় ইনিংসের আক্ষেপ আজ শুভ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি রূপগঞ্জে দুর্গাপূজা ঘিরে ব্যস্ততা, ৫৬ মণ্ডপে চলছে প্রস্তুতি ছয় দশক ধরে বিনা মূল্যে শিশুদের পাঠদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ‘রমণী স্যার’ নেত্রকোনায় স্কুল রক্ষার বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির মিরপুরে চাঁদা না দেওয়ায় মারধর, উল্টো চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের অভিযোগ

জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন

কাজী মোস্তাক আহমেদ, হয়পুরহাট রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে চরম উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কালাই উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণের পর আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে খেলা অমিমাংসিতভাবেই শেষ হয়। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে কালাই উপজেলা ৪টি গোল করতে সক্ষম হলেও জয়পুরহাট সদর উপজেলা ৩টি গোল করতে সমর্থ হয়। ফলে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কালাই উপজেলা দল।

​খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আবদুল বারী, এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page