1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার Dinesh Trivedi ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার Benapole Land Port ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ও তাঁর সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথম কোনো নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার সড়কপথে বাংলাদেশে প্রবেশ করলেন বলে জানা গেছে।

এ সময় বেনাপোল স্থলবন্দরে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুলসী দাস বাদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল আরিফ মাহমুদ উপস্থিত থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিনি নির্ধারিত গন্তব্যে রওনা হন।

আগমনের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা, সাংস্কৃতিক সম্পর্ক এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্পর্ক এগিয়ে নেওয়াই তার অগ্রাধিকার।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সম্ভব। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে তিনি ‘ঘনিষ্ঠ ও পারস্পরিক নির্ভরশীল’ হিসেবে উল্লেখ করেন।

গত এপ্রিল মাসে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনৈতিক নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কূটনীতিক ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

বাংলাভাষী দীনেশ ত্রিবেদী বাংলা সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস সম্পর্কে অবগত বলেও জানা যায়। তার এই নিয়োগকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page