1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

মানসিকতা ও নীতিতে পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নারীদের রাজনৈতিকভাবে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রয়োজনীয় পরিবর্তন ছাড়া নেতৃত্বের পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও সামগ্রিকভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্বের সুযোগও খুবই সীমিত।

তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নারীদের বেশি মনোনয়ন দেওয়া হলে তাদের জাতীয় পর্যায়ের রাজনীতিতে উঠে আসার সুযোগ তৈরি হতো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একটি আসনে তিনজন প্রার্থীর মধ্যে একজন নারী থাকলেও অনেক সময় তাকে রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়া হয় না। ফলে নারীদের নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়।

তবে এসব বাধা উপেক্ষা করে নারীদের রাজনৈতিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান শামা ওবায়েদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page