1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জার্মান দূতাবাসে ভিসা আবেদনকারীদের সঠিক গেট ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ঢাকায় জার্মান দূতাবাসে ভিসা আবেদনকারীদের প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত গেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে আবেদনকারীদের ভোগান্তি কমাতে এ নির্দেশনা জানিয়েছে দূতাবাস।

সম্প্রতি ঢাকায় জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে প্রবেশের জন্য নির্ধারিত দরজা ব্যবহার করতে হবে। দূতাবাসে মোট দুটি গেট রয়েছে। এর মধ্যে একটি কর্মীদের জন্য এবং অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য নির্ধারিত।

গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে এলে ভিসা আবেদনকারীদের দ্বিতীয় গেট ব্যবহার করতে হবে।

আবেদনকারীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে দূতাবাস জানিয়েছে, সঠিক প্রবেশপথ খুঁজে পেতে কোনো সমস্যা হলে নিরাপত্তাকর্মীদের সহায়তা নেওয়া যাবে। আবেদনকারীদের নির্ধারিত স্থানে পৌঁছে দিতে নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করবেন।

এ ছাড়া ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ের আগে দূতাবাসে পৌঁছে প্রবেশসংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page