1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

বাংলাদেশের ক্ষোভ: দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন। সরকারের মতে, এ ধরনের আয়োজন বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে বাংলাদেশ সরকার আগেই ভারত সরকারকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিল। এরপরও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে শেখ হাসিনার এই কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি চরম অসম্মান।

সরকারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু-সহ নিরীহ বেসামরিক মানুষের হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করে শেখ হাসিনা ও তার সহযোগীরা ইতিহাস বিকৃত করার ব্যর্থ চেষ্টা করছেন। তবে বাংলাদেশের জনগণ অতীতের মতো এবারও এ ধরনের অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে যে বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না এবং কোনো দেশের অধীনস্থ রাষ্ট্রে পরিণত হবে না। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার ‘মাফিয়া চক্রের’ বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

তবে ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ বিকাশের জন্যও ক্ষতিকর হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page