1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কালিয়াকৈরে চার সাংবাদিককে মারধর, টাকা-ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় চার সাংবাদিককে মারধর, টাকা ও ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৮ আগস্ট) দুপুরে মৌচাক এলাকার আল আকসা মসজিদের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মো. জসিম উদ্দিন খান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মো. জসিম উদ্দিন খান, মো. সাহ আলম, মো. তরিকুল ইসলাম সাগর ও মো. সোহেল রানা তিনটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা মৌচাকের আল আকসা মসজিদের পাশে পৌঁছালে মো. সুলতানসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন তাদের পথরোধ করেন। এ সময় তাদের ওপর হামলা ও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা সাংবাদিক মো. জসিম উদ্দিন খানের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও একটি Panasonic NX100 ক্যামেরা নিয়ে যান। এছাড়া সাংবাদিক মো. সোহেল রানার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তার মোবাইল ফোন ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।

এ সময় ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া কিংবা বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর সাংবাদিক মো. জসিম উদ্দিন খান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত মো. সুলতানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

চার সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও অর্থ ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।

সাংবাদিকরা দ্রুত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page