1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষঃ
পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দীর্ঘদিন সমুদ্রে মার্কিন রণতরী, নাবিকদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত বাংলাদেশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী ২ জন ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি: চিফ হুইপ মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ও উপসর্গ ১,০২৫ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে: শামা ওবায়েদ

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত

হাফিজুর রহমান, টাঙ্গাইল রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ভাইয়ের হামলায় অপর ভাই নিহত হয়েছেন। নিহতের নাম মো. আবদুল হালিম ফকির (৬২)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীটেকি গ্রামে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবদুল হালিম ফকির মাথায় গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page