1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

দিনভর অবরোধ শেষে কর্মসূচি স্থগিত, পরীক্ষা স্থগিত না হলে বুধবার লংমার্চের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং নতুন রুটিন ঘোষণার দাবিতে দিনভর সড়ক অবরোধের কর্মসূচি শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষার্থী প্রতিনিধিরা।

হাজারীবাগ সরকারি কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি ফয়েজ আহমেদ বলেন, “আজকের মতো আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। যদি রাতের মধ্যে পরীক্ষা স্থগিত ও নতুন রুটিন ঘোষণা না করা হয়, তাহলে বুধবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা স্থগিত এবং নতুন রুটিনের দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। প্রথমে শিক্ষা বোর্ড ঘেরাও করা হবে, এরপর জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া হবে। বিস্তারিত কর্মসূচি রাতের মধ্যেই জানানো হবে।”

এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সেখানে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ রাজধানীর ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page