1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে জাতীয় ভোটের অভিজ্ঞতা কাজে লাগাবে ইসি: সানাউল্লাহ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সেই অভিজ্ঞতার আলোকে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচন পর্যবেক্ষকদের দেওয়া সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে আরও কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের ১৯টি সুনির্দিষ্ট সুপারিশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নির্বাচন কমিশন। এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়ে আগামী দিনগুলোতে ইইউর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চায় ইইউ। বিশেষ করে নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page