1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বামনায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

রহমান, বরগুনা রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার বামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা হারুনুর রশীদকে সভাপতি ও মাওঃ ফজলুল হককে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মদিনাতুল উলুম রাজ্জাকিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ মুনিরুল ইসলাম।

সম্মেলনে মাওলানা হারুনুর রশীদকে সভাপতি এবং মাওঃ ফজলুল হককে সেক্রেটারি করে উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দফতর সম্পাদক, অর্থ ও প্রকাশনা সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page