1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষঃ
বিএম কলেজের মাঠ সংস্কারের দাবিতে কচুগাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ গাংনীতে মাইন সদৃশ বস্তু, ২৪ ঘণ্টায়ও পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী দল হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ, ‘বিদায়ী অর্থ’ দেওয়ার কথা স্বীকার উয়েফার আগামিকাল ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানবেন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়ন ফরম সংগ্রহ কালিয়াকৈরে চার সাংবাদিককে মারধর, টাকা-ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৮ কমিটি ঘোষণা মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়িতে পৌঁছান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

মাতারবাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর হেলিকপ্টারে করে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

ফটিকছড়িতে বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন তিনি।

মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

হাটহাজারীতে পুনর্বাসন অনুষ্ঠানে যোগদান

সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় যাত্রাবিরতি নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনব্যাপী সফর শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page