1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষঃ
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ মেঘনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ

মোঃ এমরান আলী রানা, নাটোর রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের রোড বাজার ও চৌগ্রাম স্কুল বাজার এলাকায় গণসংযোগ করেছেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম খালেক উজ জামান রঞ্জু। তিনি ২০১৬ সালের চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি এ গণসংযোগ করেন।

গতকাল শনিবার ( ১৯ সেপ্টম্বর) বিকালে গণসংযোগকালে এস এম খালেক উজ জামান রঞ্জু স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা ও এলাকার মানুষের প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ৪ নম্বর নিমাকদমা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কে এম আকতার হোসেন, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান ডাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ সাত্তার ফটিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, ইউনিয়ন ওলামা দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম।

এ ছাড়া চৌগ্রাম ইউনিয়ন যুবদল নেতা তৈয়ব আলী, শ্রমিক নেতা আঃ মান্নান, ছাত্রদল নেতা ইউসুফ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে এস এম খালেক উজ জামান রঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে তিনি চৌগ্রাম ইউনিয়নের মানুষের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page