1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

ইউনিয়নে নির্বাচনী আলোচনা সভা

হাবিবুর রহমান, নীলফামারী রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নীলফামারীর ৭ নম্বর খালিশা চাপানি ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটখাতা বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে একটি নির্বাচনী আলোচনা সভা।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় সভায় ৭ নম্বর খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বজলার রহমান উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বজলার রহমান ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বজলার রহমান বলেন, জনগণের রায় ও ভালোবাসা পেলে খালিশা চাপানি ইউনিয়নকে একটি মডেল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।

আলোচনা সভায় ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় কয়েকজন ভোটার জানান, তৃণমূল পর্যায়ে সরাসরি মানুষের সঙ্গে মতবিনিময় ও এলাকার সমস্যা নিয়ে কথা বলার উদ্যোগ নির্বাচনে প্রার্থীর জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page