1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে সড়কের ওপর থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাপলা চত্বর-সংলগ্ন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় বস্তু দুটি দেখতে পান পথচারীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতার ভেতরে একটি লাল বাতি মিটমিট করে জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে সেখানে ডিটোনেটর ও বিস্ফোরকজাতীয় উপাদান থাকার বিষয়টি শনাক্ত করা হয়। এরপর ঘটনাস্থলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে নিরাপদে বস্তুগুলো নিষ্ক্রিয় করে।

বোমাসদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং জননিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে সীমিত করে। রাত ৮টা ৫ মিনিট থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়।

ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিয়ন্ত্রিত বিস্ফোরণের শব্দে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সালাম বলেন, “বস্তুগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। কে বা কারা বোমাসদৃশ বস্তুগুলো সেখানে রেখেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page