1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

গাজীপুরের পানিশাইলে নির্বাচন-পরবর্তী পথসভা, উন্নয়ন ও সন্ত্রাস-মাদকবিরোধী অবস্থানের ঘোষণা এমপি মজিবুর রহমানের

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পানিশাইল এলাকায় নির্বাচন-পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ১ নম্বর ওয়ার্ডের পানিশাইল মোড়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

পথসভায় তিনি এলাকার স্কুল, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এলাকার অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এমপি মজিবুর রহমান আরও বলেন, এলাকার জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এই এলাকায় কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন। সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page