1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে আসেনি। যে বিষয়টি সরকারের কানে আসেনি, সেটিকে আপাতত আমলে নেওয়া হচ্ছে না।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, দেশের জনগণ একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানিয়েছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা ও এর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তথ্যমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page