1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ
নভেম্বরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, রোববার থেকে শিক্ষকদের কর্মবিরতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রোডম্যাপ জুরাইন রেলসেতুর নিচে পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে প্রায় ১০০ জন গ্রেপ্তার জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: সাধারণ পরিষদের সভাপতি প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘চূড়ান্ত প্রহসন’ হয়েছে: নাহিদ ইসলাম আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি শত মানুষের শ্রদ্ধায় শেষ বিদায় কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে

জুরাইন রেলসেতুর নিচে পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছেন শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি নারী নাকি পুরুষ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আনুমানিক ১৬ বছর বয়সী কোনো কিশোরের মরদেহ।

এসআই কামাল হোসেন জানান, মরদেহটির পরনে হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে অর্ধগলিত হয়ে যাওয়ায় পোশাকের রং শনাক্ত করা সম্ভব হয়নি। মাথার অংশ প্রায় কঙ্কালে পরিণত হয়েছে। কপালে ফাটা চিহ্নও রয়েছে।

প্রাথমিকভাবে আঘাতজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি রশি ও চুল উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page